1 Answers

গ্রামাঞ্চলে সামাজিক পরিবর্তনে রাহেলাদের মতো নারীদের ভূমিকা অপরিসীম। প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমিও একমত পোষণ করি।

সমাজ সর্বদা পরিবর্তনশীল। বর্তমানে বাংলাদেশের সমাজও এ বৈশিষ্ট্যের ব্যতিক্রম নয়। বিশেষ করে গ্রামাঞ্চলেও পরিবর্তনের ছোঁয়া ব্যাপক হারে পরিলক্ষিত হয়। আর এক্ষেত্রে নারী সমাজের ভূমিকা অগ্রগণ্য। উদ্দীপকের রাহেলা তার উত্তম দৃষ্টান্ত। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। এ কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাঁস-মুরগি পালন, টেইলারিং, ফলমূলের ব্যবসা প্রভৃতি। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। আবার এসব নারী-পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্বও পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। নারীর ভূমিকার এ পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করছে। নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও সঠিক।

6 views

Related Questions