1 Answers

উদ্দীপকের সালেহা খাতুনের স্বামী জীবন বিমা চুক্তি করেছিলেন।
এ ধরনের বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। জীবন বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাকে বা তার মনোনীত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় পরে বিমাকৃত অর্থ দেয়। বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় উত্তরাধিকারী আর্থিক সংকটে না পড়ার জন্য জীবন বিমা চুক্তি করা হয়।
উদ্দীপকের সালেহা খাতুনের স্বামী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। ভবিষ্যতের আর্থিক সংকট মোকাবিলার জন্য তিনি এ চুক্তিটি করেছিলেন। তিনি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে প্রিমিয়াম দেন। বিনিময়ে প্রতিষ্ঠানটি মেয়াদপূর্তিতে সালেহা খাতুনের স্বামীকে কিংবা তার মৃত্যু বা দুর্ঘটনায় মনোনীত ব্যক্তিকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পরে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি সালেহা খাতুনকে অর্থ পরিশোধ করে দেয়। এ চুক্তির সাথে জীবন বিমার মিল আছে। তাই বলা যায়, সালেহা খাতুনের স্বামী জীবন বিমা চুক্তি করেছিলেন।

5 views

Related Questions