1 Answers

উদ্দীপকের জনাব জুবায়ের আত্মকর্মসংস্থানমূলক কাজের সাথে জড়িত। এর মাধ্যমে স্বল্প পুঁজি ও ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। এতে কোনো ব্যক্তি নিজেই তার বেকারত্ব দূর করতে পারে। তাই একে স্ব-কর্মসংস্থানও বলা হয়। উদ্দীপকের জনাব জুবায়ের দারিদ্র্যের কারণে এসএসসি পাসের পর আর পড়াশোনা করতে পারেননি। এ কারণে তিনি শামুক ও ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিস তৈরির প্রশিক্ষণ নেন। সাগরপাড় থেকে তিনি ঝিনুক ও শামুক সংগ্রহ করে তা দিয়ে ঝাড়বাতি, গহনা, শো-পিস ও খেলনা তৈরি করেন। এরপর এসব সামগ্রী তিনি পর্যটকদের কাছে বিক্রি করেন। এছাড়া, বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে তিনি পণ্য সরবরাহ করেন। এ কাজের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। তিনি নিজের যোগ্যতায় এ কাজের ব্যবস্থা করেছেন। এটি আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। তাই জনাব জুবায়েরের কাজটিকে আত্মকর্মসংস্থান বলা যায়।

5 views

Related Questions