1 Answers
উদ্দীপকের জনাব আফজাল হোসেন কুটির শিল্প গড়ে তুলেছেন।
এ শিল্প সাধারণত আকারে অতি ক্ষুদ্র হয়। এতে পরিবারের সদস্যসহ সর্বোচ্চ ১০ জন শ্রমিক কাজ করে থাকে। অন্যদিকে, এ ব্যবসায় স্থাপনে প্রয়োজনীয় মূলধন পাঁচলক্ষ টাকার কম হয়।
উদ্দীপকের জনাব আফজাল হোসেন তার পরিবারের সদস্যদের মাধ্যমে সুতার টুপি, ওয়ালম্যাট ও চাদর তৈরি করেন। এক্ষেত্রে তার পরিবারের সদস্যরাই এর মূল শ্রমিক। এতে তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। আর এ ধরনের শিল্প স্থাপনে তার পাঁচ লক্ষ টাকার কম মূলধন প্রয়োজন হয়েছে। এ বৈশিষ্ট্যগুলোর সাথে কুটির শিল্পের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব আফজাল হোসেনের কার্যক্রমকে কুটির শিল্প বলা যায়।
5 views
Answered