জনাব জামানকে বোতাম তৈরির কারখানা স্থাপনে আগ্রহী করতে কোন ধরনের সহায়তার প্রয়োজন? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
জনাব জামানকে বোতাম তৈরির কারখানা স্থাপনে আগ্রহী করতে উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন।
এ সহায়তা একজন নতুন উদ্যোক্তাকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলে। বিভিন্ন অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগে সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা, শিল্প স্থাপনে সরকারি সাহায্য-সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহে পরামর্শ দেওয়া প্রভৃতি এরূপ সহায়তার উদাহরণ।
উদ্দীপকের জনাব জামান একটি বোতাম তৈরির কারখানায় কাজ করেন। এখন তিনি নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপনের চিন্তা করছেন। কিন্তু আগের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিবন্ধকতার ভয়ে তিনি আগাতে পারছেন না। কারণ, শিল্প স্থাপন একটি ঝুঁকিপূর্ণ কাজ। এ অবস্থায় এক ব্যাংক কর্মকর্তা তাকে উৎসাহ দিলেন। প্রয়োজনে তাকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন। ফলে জনাব জামান বোতাম তৈরির কারখানা স্থাপনে আগ্রহী হয়ে উঠবেন। সুতরাং, জনাব জামানের উদ্দীপনামূলক সহায়তা প্রয়োজন।