1 Answers

জনাব জাকিরের আর্থিক সহায়তার উপযুক্ত উৎস হলো বাণিজ্যিক ব্যাংক।

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন হয়। এ অর্থ প্রয়োজন হয় ব্যবসায় শুরু করার জন্য। আবার ব্যবসায় কার্যক্রম সচল রাখা এবং ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থ দরকার হয়। তাই বিভিন্ন উৎস নিজস্ব তহবিল, ব্যাংক, উন্নয়ন সংস্থা থেকে মূলধন সংগ্রহ হয়।

উদ্দীপকের জনাব জাকির একটি রেস্টুরেন্টের ব্যবসায় শুরু করেছেন। রেস্টুরেন্টটি অল্প সময়ে খুব জনপ্রিয় হওয়ায় তিনি কক্সবাজারে শাখা চালু করতে যাচ্ছেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য জনাব জাকিরের বেশি অর্থের প্রয়োজন। এ অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তিনি ঋণ নিতে পারবেন। বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে উদ্যোক্তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা দেয়। তিনি অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে না পারলে ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারেন। সুতরাং, বাণিজ্যিক ব্যাংক জনাব জাকিরের জন্য খুবই উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানকারী উৎস।

 

6 views

Related Questions