জনাব সামান্তা ও তার বান্ধবীরা সহায়তার জন্য কোন সরকারি প্রতিষ্ঠানে গিয়েছিলেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জনাব সামান্তা ও তার বান্ধবীরা সহায়তার জন্য বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) প্রতিষ্ঠানটিতে গিয়েছিলেন।
এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। প্রতিষ্ঠানটি দেশে ব্যবসায় বা শিল্প স্থাপনে উদ্যোগ নিয়ে থাকে। শিল্প স্থাপন ও পণ্য বিপণনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দিয়ে থাকে। এছাড়া, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশ অনুযায়ী বিডিবিএল-এর শাখাগুলো এসএমই খাতে লক্ষ্যমাত্রার ৪০% এর বেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে।
উদ্দীপকের জনাব সামান্তা ও তার কয়েকজন বান্ধবী মিলে একটি ব্যবসায় গড়ে তুলতে চান। তারা একটি সরকারি প্রতিষ্ঠানে যান, যেখানে এসএমই খাতে ৪০%-এর বেশি ঋণ বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি উৎপাদন ও সেবা শিল্পে ঋণ দেয়। এটি সহজ শর্তে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার দেয়। আর এ প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটি দ্রুত শিল্পায়নের জন্য শিল্পের আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও প্রসারে উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে থাকে। এসব কাজ মূলত বিডিবিএল করে থাকে। তাই বলা যায়, এসএমই খাতে কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ পেতে জনাব সামান্তা ও তার বান্ধবীরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-এ গিয়েছিলেন।