1 Answers

মি. ফয়সাল রহমান প্রথমে ব্যবসায়িক কাজে ভারতে গিয়েছিলেন। তখন ভারতে বর্ষাকাল বিরাজ করছিল।

জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুন মাসের শেষে (২১ জুন) সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপের পরিমাণ অত্যন্ত (৩২ ডিগ্রি সে. এর উপরে) বৃদ্ধি পায়। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে কমতে শেষপর্যন্ত ২৭ ডিগ্রি সে. এর নিচে নেমে যায়। অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় হতে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে প্রবেশ না করে পাঞ্জাবের অধিক শক্তিসম্পন্ন নিম্নচাপের টানে সরাসরি পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। এ বায়ু সমুদ্রের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। হিমালয় ও অন্যান্য উচ্চ পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে এ বায়ু ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫ ভাগ বৃষ্টিপাত এ ঋতুতেই হয়ে থাকে।

উদ্দীপকের ফয়সাল রহমান জুলাই মাসে ব্যবসায়িক কাজে যে দেশে গমন করেছিলেন তখন সেখানে বর্ষা ঋতু বিরাজ করায় পাঠ্যপুস্তকের আলোকে আমি নিশ্চিত যে তিনি ভারতে গমন করেছিলেন। কারণ ভারতে এ সময় বর্ষাকাল থাকে।

4 views

Related Questions