1 Answers

নায়েব আলী অর্থ উপার্জন এবং উন্নত জীবনযাপনের আশায় বিদেশ গিয়েছিলেন।

কর্মসংস্থান মানুষকে অর্থ উপার্জনে সহায়তা করে। এতে তারা জীবিকা নির্বাহের সুযোগ পায়। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। উদ্দীপকের নায়েব আলী ছিলেন বগুড়ার একজন সাধারণ যুবক। তিনি গ্রামের সমিতি থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিলেন। কারণ সেখানে কর্মসংস্থানের উন্নত ব্যবস্থা আছে। সেখানে তিনি কাজের সুযোগ পাবেন। আর এটি তার আর্থিক অবস্থার উন্নতি করবে। তিনি আশা করেছিলেন বিদেশ থেকে উপার্জিত অর্থের মাধ্যমে তিনি তার জীবনযাত্রার মান বাড়াতে পারবেন। তাই বলা যায়, নায়েব আলী অর্থ উপার্জন এবং উন্নত জীবনযাপনের আশায় বিদেশ গিয়েছিলেন।

4 views

Related Questions