1 Answers

উদ্দীপকে বর্ণিত ঘটনায় জনাব মতিউর রহমান প্রথমে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করেছেন। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই মঙ্গলের স্থান।

সূর্য থেকে গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার এবং ওজন পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগ। সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের লাগে ৬৮৭ দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৪ ঘণ্টা ৩৭ মিনিট। মঙ্গলের দুটি উপগ্রহ আছে। ডিমোস ও ফেবোস। এখানে জীবনধারণ অসম্ভব। বায়ুমণ্ডলে শতকরা ৩ ভাগ নাইট্রোজেন ও শতকরা ২ ভাগ আরগন গ্যাস আছে। পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় অনেক ঠান্ডা, গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে। এ গ্রহের পাথরগুলোতে মরচে পড়েছে, ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে। উদ্দীপকের মতিউর রহমানও যে গ্রহের কথা আলোচনা করেছেন তার গড় দূরত্ব সূর্য থেকে ২২.৮ কোটি কি.মি. এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কি.মি.। মতিউর রহমানের আলোচনার সাথে মঙ্গল গ্রহের সাদৃশ্য রয়েছে।

অতএব নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকের মতিউর রহমান মঙ্গল গ্রহ নিয়ে তার ক্লাসে আলোচনা করেছেন।

5 views

Related Questions