1 Answers
শাহিন প্রথমত প্রচারের মাধ্যম হিসেবে বিজ্ঞাপন ব্যবহার করেন। কোনো বিষয় বা পণ্য সম্পর্কে ক্রেতাদের জানানোর কৌশলই হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন বিষয়বস্তুকে জনসমক্ষে তুলে ধরে। এতে পণ্যের বিক্রি বেড়ে যায়।
উদ্দীপকের শাহিন নতুন শাড়ির দোকান সম্পর্কে সবাইকে জানানোর জন্য আকর্ষণীয় লিফলেট তৈরি করে এলাকায় বিতরণ করেছিলেন। 'বাহারি শাড়ির অপূর্ব সমাহার' উল্লেখ করে পোস্টার ও ব্যানার টানিয়েছিলেন। অর্থাৎ শাহিন অর্থ ব্যয়ের মাধ্যমে নৈর্ব্যক্তিক উপায়ে এলাকার মানুষকে তার দোকান ও পণ্য সম্পর্কে অবহিত করেছিলেন। এভাবে তার দোকানের পণ্য সম্পর্কে সবাই জানবে। ফলে ক্রেতারা পণ্য কেনায় আগ্রহী হবে। এতে বিক্রিও বেড়ে যেতে পারে। এসব বৈশিষ্ট্য বিজ্ঞাপনের সাথে মিলে যায়। সুতরাং, শাহিন প্রথমত প্রচারের যে কৌশল নিয়েছিলেন তা হলো বিপণন প্রসারের বিজ্ঞাপন কৌশল।