1 Answers

'মিজান ফ্যাশন হাউজ'-এর বিপণন প্রসারে বিজ্ঞাপনের ইতিবাচক ভূমিকা আছে।

বিজ্ঞাপন পণ্যের তথ্যগত বাধা দূর করে। এর মাধ্যমে ভোক্তারা কোনো পণ্য সম্পর্কে জানতে পারে। এছাড়া এটি ক্রেতাকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করে।

উদ্দীপকের 'মিজান ফ্যাশন হাউজ' তাদের পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপনের সহায়তা নেয়। বিজ্ঞাপনের ফলে তারা তাদের পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতাদেরকে জানাতে পেরেছে। এছাড়া, এটি পণ্যগুলোর চাহিদা বাড়াতে সহায়তা করেছে। ফলে ক্রেতারা পণ্য কেনার জন্য উক্ত ফ্যাশন হাউজের শরণাপন্ন হয়েছে। এতে ফ্যাশন হাউজটির বিক্রি বেড়ে যায়। এটি মুনাফা বাড়াতেও সহায়তা করেছে। সুতরাং, 'মিজান ফ্যাশন হাউজ'-এর বিপণন প্রসারে বিজ্ঞাপনের ভূমিকা অত্যন্ত ইতিবাচক।

5 views

Related Questions