1 Answers

বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল।

বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন পণ্য বা সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে। এতে পণ্যের সব ধরনের তথ্য ও ব্যবহারবিধি জনগণের কাছে তুলে ধরা হয়। ফলে ভোগকারীরা পণ্যের দোষ-গুণ জেনে এর ব্যবহারে সতর্ক থাকে। এছাড়া, ধূমপান, মাদকাশক্তির ক্ষতিকর দিক এবং এইডস-এর সচেতনতা সম্পর্কিত বিজ্ঞাপন দেখে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। এভাবে বিজ্ঞাপন সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে, যা সমাজ কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখে।

4 views

Related Questions