1 Answers
নামিসেস তাহমিনা খাদ্য ক্রয়ের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করেন।
স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে শুরু করে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কতগুলো সতর্কতা বা নীতিমালা অবলম্বন করতে হয়। খাদ্য বস্তুজনিত রোগ প্রতিরোধ করাই এসব নীতিমালার প্রধান উদ্দেশ্য এবং এদের সঠিক অনুশীলন খাদ্যবস্তুর বিষক্রিয়া এড়াতে অনস্বীকার্য।
মিসেস তাহমিনা খাদ্যদ্রব্য কেনার সময় টাটকা ও সতেজ কিনা তা দেখে কেনেন, যেদিন কেনেন সেদিনই রান্না করেন। মাংস ক্রয়ের পূর্বে পশুর সুস্থতা সম্পর্কে নিশ্চিত হন। খাদ্যদ্রব্য কেনার আগে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেন। শাকসবজি, ফলমূল তাজা ও টাটকা দেখে পরিষ্কার-পরিচ্ছন্ন স্থান থেকে ক্রয় করেন। এছাড়াও তিনি কৃত্রিমভাবে পাকানো ফল ও সবজি, ভেজালযুক্ত খাদ্য ক্রয় করা থেকে বিরত থাকেন। মিসেস তাহমিনা খাদ্য ক্রয়ের সময় এ বিষয়গুলোতেই সচেতনতা অবলম্বন করেন।