1 Answers
রান্নার সময় মিসেস তাসমীনার কতগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। খাদ্যবস্তুকে গ্রহণযোগ্য, সহজপাচ্য, সুস্বাদু ও জীবাণুমুক্ত করার জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। কিছু কিছু খাদ্যবস্তু সরাসরি কাঁচা খাওয়া যায়, বেশির ভাগ খাদ্য বস্তুকে উত্তাপের মাধ্যমে রান্নার প্রয়োজন হয়। সিদ্ধ করে রান্না করলে খাওয়ার উপযোগী হয়।
তাসমীনাকে খাদ্য প্রস্তুতের সময় প্রয়োজনীয় উপকরণ এবং হাত পরিষ্কার করে ধুতে হবে। সকল প্রকার শাকসবজি ও ফল পরিষ্কার করে ধুয়ে কাটতে হবে। শাকসবজি ও ফলের ঠিক খোসার নিচে ভিটামিন ও খানিজ উপাদান থাকে, তাই যতদূর সম্ভব খোসাসহ কাটতে হবে। কাটার পরই খাদ্যবস্তু খাওয়া বা রান্না করতে হবে। সাধারণত ঢাকা পাত্রে, উচ্চ তাপে, অল্প সময়ে এবং তরকারির টুকরা ডোবে এমন পরিমাণ পানি ব্যবহার করলে রং, গন্ধ এবং পুষ্টি উপাদানের সংরক্ষণ বেশি হয়। তাই সেদিকে তাসমিনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাকে চাল পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করা উচিত, যাতে ভাতের মাড় ফেলে দিতে না হয়। মাংস বা কলিজার সিদ্ধ পানি ফেলে দিলে মাংসের নির্যাসসহ ভিটামিন ও খনিজ লবণ নষ্ট হয়। মাংস ও ডাল সুসিদ্ধ হলে সহজপাচ্য হয়। তাই তাকে এসব খাদ্য মাঝারি তাপে একটু সময় নিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে। মাছ, মাংস অতি দ্রুত ধুয়ে, কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে প্লাস্টিকের ব্যাগে মুড়ে রেফ্রিজারেটরে রাখতে হবে।