মিসেস নাসরিনের মেয়ের পছন্দের খাবারগুলো কোন খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মিসেস নাসরিনের মেয়ের পছন্দের খাবারগুলো স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত।
স্নেহ বা ফ্যাট সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী উপাদান। প্রাকৃতিক বা স্বাভাবিক খাদ্যবস্তুতে অবস্থিত সকল তৈলাক্ত বস্তু যা পানিতে দ্রবীভূত হয় না অথচ চর্বি দ্রাবক যেমন ইথার অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদিতে দ্রবণীয় এদেরকে স্নেহ পদার্থ বলে। যেমন- তেল, ঘি, মাখন, চর্বি।
স্নেহ জাতীয় খাদ্য ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত হয়। ফ্যাটি এসিডগুলোতে প্রচুর পরিমাণে কার্বন, হাইড্রোজেন এবং অল্প পরিমাণ অক্সিজেন থাকে। উদ্দীপকে উল্লিখিত মিসেস নাসরিনের মেয়ে সবসময় তেল ও ঘিয়ে ভাজা জিনিস খেতে পছন্দ করে। প্রতিদিন সকালে সে মাখন দিয়ে পাউরুটি খায়। পাঠ্যবইয়ে আমরা জেনেছি তেল, ঘি, মাখন এসব স্নেহ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। আর স্নেহ জাতীয় খাদ্য বেশি খেলে শরীরের ওজন বৃদ্ধি পায়। তাই বলা যায়, মিসেস নাসরিনের মেয়ের পছন্দের খাবারগুলো স্নেহজাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত।