1 Answers
শিরিনের ছেলে দিপুর ফলিক এসিডের ঘাটতি রয়েছে। ফলিক এসিড এক প্রকার ভিটামিন। এই ভিটামিন রক্ত কণিকা তৈরিতে অপরিহার্য। ফলিক এসিডের অভাব হলে -
১. লোহিত কণিকার সংখ্যা কমে যায় ও লোহিত কণিকার আকৃতির পরিবর্তন হয়। এর ফলে যে এনিমিয়া দেখা যায় তাকে ম্যাক্রোসাইটিক এনিমিয়া বলে।
২. প্রজনন ক্ষমতা কমে যায়।
৩. শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়।
৪. গর্ভাবস্থায় এই ভিটামিনের অভাবে গর্ভস্থ শিশুর বর্ধন ব্যাহত হয় এবং বিকলাঙ্গতাও দেখা দিতে পারে।
৫. ক্লান্তি হাত-পা শিনশিন করে, পেটের অসুখ, বদহজম দেখা দেয়।
শিরিনের ছেলে ঠিকমতো বেড়ে ওঠে নি। তার বয়সী শিশুরা যতটুকু বেড়ে ওঠার কথা তাদের তুলনায় দিপু অনেক ছোট। ২ বছর বয়স হলেও দিপু হাঁটতে পারে না। অর্থাৎ তার মধ্যে বিকলাঙ্গতাও দেখা দিয়েছে। তাই বলা যায় যে, শিরিনের ছেলে দিপু ফলিক এসিডের অভাবে ভুগছে।