1 Answers
সায়মার খাদ্যে সোডিয়ামের ঘাটতি রয়েছে। সোডিয়ামের অভাবে স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয়। কোনো কারণে ডায়রিয়া, অতিরিক্ত বমি এবং দীর্ঘমেয়াদি কিডনীর রোগ হলে সোডিয়ামের স্বল্পতা দেখা দেয়। সোডিয়ামের অভাব হলে-
১. দেহে পানি শূন্যতা ও ডিহাইড্রেশন ঘটে।
২. রক্তের পরিমাণ কমে যায়।
৩. রক্তচাপ কমে যায়।
৪. রক্ত সংবহন ব্যাহত হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়।
৫. অরুচি, বমি বমি ভাব, মাথা ঘোরা, স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয়।
৬. পেশি খিঁচুনি ও শ্বাসকষ্ট হতে পারে।
5 views
Answered