1 Answers

জামান সাহেবের খাদ্যে ভিটামিন বি১২ বা সায়ানোকোবালামিন এর ঘাটতি রয়েছে। 

ভিটামিন বি১২ এর অভাবে লোহিত রক্ত কণিকা ঠিকমতো গঠিত হতে পারে না। ফলে রক্তে লোহিত কণিকার পরিমাণ হ্রাস পায়। এই অবস্থাকে পার্নিসিয়াস এনিমিয়া বলে। এই এনিমিয়াতে স্নায়ুতন্ত্রের কাজ ত্রুটিপূর্ণ হয়ে থাকে।

জামান সাহেবকে দেখতে ফ্যাকাশে, দুর্বল ও অবসাদগ্রস্ত লাগে। তার পেটে গ্যাস হয়, মাথা ধরা, বুক ধড়ফড় করা ইত্যাদি লক্ষণ দেখা যায়। জামান সাহেব প্রাণিজ কোনো খাদ্য গ্রহণ করেন না। শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার গ্রহণ করেন। ভিটামিন বি১২ উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায় না। তাই জামান সাহেবের মধ্যে ভিটামিন বি১২ এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পেয়েছে।

5 views

Related Questions