1 Answers
উদ্দীপকে সালামের কর্মকাণ্ডে ব্যবসায়িক নৈতিকতার ঘাটতি পরিলক্ষিত হয়।
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও ব্যবসায়কে নৈতিকতা বা মূল্যবোধের বিষয়টি মেনে চলতে হয় যা ব্যবসায়কে সফলতা অর্জনে সহায়তা করে।
ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায়ের নৈতিকতা।
ব্যবসায়ে নৈতিকতার বিষয়টি মেনে চললে ক্রেতারা ঐ ব্যবসায়ের ওপর আস্থা স্থাপন করে। যা বেশিসংখ্যক ক্রেতা অর্জনে সহায়তা করে এবং ব্যবসায় সুনাম অর্জনে সক্ষম হন। ব্যবসায় নৈতিকতার ফলে ব্যবসায়ীরা অন্যায় ও অশুভ তৎপরতা থেকে বিরত থাকে এবং ক্রেতাদের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকে। উদ্দীপকে সালাম ক্রেতাদের নিকট থেকে সংকটময় মুহূর্তে অধিকমূল্য আদায় করেন এবং ভেজাল ওষুধ বিক্রয় করেন, যা ক্রেতাদের ক্ষতি সাধন করে। কারণ ক্রেতারা এতে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ সালাম ব্যবসায়ের রীতিনীতি মেনে ব্যবসায় করছেন না।
সুতরাং বলা যায়, সালামের কর্মকান্ডে ব্যবসায় নৈতিকতার বিষয়টি ঘাটতি ছিল।