1 Answers

উদ্দীপকের X এর গ্রামের লোকজনের কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার ব্যাখ্যাকরণের লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এখানে বিষয়টি ব্যাখ্যা করা হলো :

ব্যাখ্যার উদ্দেশ্য হলো কোনো জটিল, দুর্বোধ্য, রহস্যময় ঘটনাবলিকে সহজ-সরলভাবে সবার বোধগম্য করে উপস্থাপন করা। যুক্তিবিদগণ ব্যাখ্যাকে দুভাগে ভাগ করেছেন। যথা : বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা।

উদ্দীপকে লৌকিক ব্যাখ্যা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। মূলত যে ব্যাখ্যায় অদৃশ্য বা অপ্রাকৃতিক কোনো শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়, তা-ই লৌকিক ব্যাখ্যা। প্রকৃতির চিরাচরিত নিয়ম সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। এ সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নেই। এরপরও তারা প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে নিজস্ব ভঙ্গিতে ব্যাখ্যা দিতে খুবই আগ্রহ প্রকাশ করে। তারা কোনো দৈব বা অতিপ্রাকৃত শক্তির বিশ্বাসে বিশ্বাসী। তা ছাড়া কুসংস্কারাচ্ছন্ন বা অন্ধবিশ্বাসে পরিপূর্ণ সমাজে বসবাস করার জন্যই তাদের জ্ঞানের পরিধি তেমন বিকশিত হয়নি। তার নানাবিধ কুসংস্কারে জর্জরিত। তাদের যেহেতু বিজ্ঞানভিত্তিক জ্ঞান খুবই কম, সেহেতু তারা কোনো একটি ঘটনা ঘটতে দেখলে তাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের এই যে প্রয়াস, তা-ই হচ্ছে লৌকিক ব্যাখ্যা।

উদাহরণস্বরূপ, প্রাকৃতিক কারণে অনেক সময় সূর্যগ্রহণ দেখা দেয়। কিন্তু সাধারণ মানুষ তাদের অজ্ঞতায় পড়ে এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে। তাদের মতে, একটি বিশালাকার রাহু নামক বিশাল দৈত্য একসময় সূর্যকে গ্রাস করার সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ সম্পর্কে সাধারণ মানুষের এ ব্যাখ্যাই হচ্ছে লৌকিক ব্যাখ্যার অন্যতম উদাহরণ।

5 views

Related Questions