উদ্দীপকের রেজা সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে কীভাবে যুক্তির প্রয়োগ লক্ষণীয়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
প্রায়োগিক নীতিবিদ্যা নৈতিকতার বাস্তবতার প্রায়োগিক দিক তথা যৌক্তিক দিক নিয়ে আলোচনা করে। যা উদ্দীপকের রেজা সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতীয়মান হয়। আমরা জানি, ব্যবসা- বাণিজ্য ক্ষেত্রে নৈতিক নিয়মাবলি প্রয়োগের পাশাপাশি পরিবেশ ও সমাজের কল্যাণের ও অকল্যাণের বিষয়ও যৌক্তিক দিক থেকে বিবেচনা করা হয়। বর্তমানে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান ও মালিক শ্রেণির স্বার্থ ও কল্যাণের পাশাপাশি ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট-পরিবেশক, ক্রেতা ও জনগণের স্বার্থের প্রতি দৃষ্টি দেওয়া হয়। ব্যবসায় গোপনীয়তা, ব্যবসায় স্বার্থের দ্বন্দ্ব, পরিবেশক ও সাপ্লাইকারীদের স্বার্থ, ব্যবসার ক্ষেত্রে উপহার দেওয়া ও গ্রহণ করার কোনো নৈতিক ভিত্তি আছে কি নেই, বিজ্ঞাপনের নৈতিক ভিত্তি কী হওয়া উচিত, বিজ্ঞাপনে নারীর স্থান কোথায়, ব্যবসায় মুনাফা বৃদ্ধির কৌশল কী হওয়া উচিত প্রভৃতি ক্ষেত্রে নৈতিক যুক্তির ব্যবহারিক প্রয়োগ ভূমিকা রাখে। যুক্তি বা চিন্তা বাস্তবতা বিবর্জিত কোনো বিষয় নয়। বাস্তবতা ও পরিস্থিতির সাথে মিল ও সামঞ্জস্যতা রেখে ব্যবসায় নীতিবিদ্যায় যুক্তি বা চিন্তার প্রয়োগ দেখানো হয়।