উদ্দীপকে রেজা সাহেব ও তার স্ত্রী কীভাবে বুঝলেন তাদের জমিটি বর্গাকারের? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে রেজা সাহেব ও তার স্ত্রী যুক্তিসাম্যমূলক আরোহের মাধ্যমে বুঝলেন তাদের জমিটি বর্গাকারের। নিচে তা ব্যাখ্যা করা হলো-
যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, এই নীতির উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। যুক্তিসাম্যমূলক আরোহ জ্যামিতির ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। তাই একে জ্যামিতিক আরোহ বলে আখ্যায়িত করা হয়। এ প্রকার অনুমানে একটিমাত্র দৃষ্টান্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত টানা হলেও এর সিদ্ধান্ত সচরাচর নিশ্চিত। কেননা জ্যামিতিক প্রমাণগুলো কতকগুলো স্বতঃসিদ্ধ সূত্রের উপর নির্ভরশীল। উদ্দীপকের রেজা সাহেব ও তার স্ত্রী তাদের ক্রয়কৃত জমি দেখে বুঝলেন যে তাদের জমিটি বর্গাকৃতির। কারণ তারা দেখলেন যে, তাদের জমিটির সব বাহুই সমান এবং চারটি কোণই সমকোণ। অর্থাৎ এটি প্রমাণিত যে, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাই তারা এভাবে যুক্তিসাম্যমূলক আরোহের মাধ্যমে বুঝলেন যে জমিটি বর্গাকৃতির।