1 Answers

উদ্দীপকে মি. রেজা অর্থনৈতিক পরিবেশ দেখে গার্মেন্টস শিল্প গড়েছেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয়ে সৃষ্ট পরিবেশকে অর্থনৈতিক পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশের ওপর অর্থনৈতিক উপাদান প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে থাকে। পণ্যসামগ্রীর উৎপাদন, বণ্টন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠা ও প্রসার প্রভৃতি কাজের মধ্যে অর্থনৈতিক পরিবেশ পরিব্যাপ্ত।

উদ্দীপকে উচ্চবিত্তসম্পন্ন পরিবারের সন্তান মি. ফরিদ রেজা দেশের বাইরে লেখাপড়া করলেও দেশে ফিরে এসে ব্যবসায় করার কথা ভাবলেন। তিনি দেখলেন দেশে গার্মেন্টস শিল্প প্রসারমান। বিদেশেও বাজার ভালো। সস্তায় প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক পাওয়া যায়। যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার করা যাবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই মি. রেজা অর্থনৈতিক পরিবেশ দেখে গার্মেন্টস শিল্প গড়েছেন।

5 views

Related Questions