1 Answers
উদ্দীপকে মুনীরের চাচা বিসিকের সহযোগিতায় শিল্প গড়েছেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প হলো একটি সরকারি সংস্থা। স্বাধীনতা পূর্ববর্তী কাল থেকে যেই সরকারি সংস্থা এ ভূখণ্ডে বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটিরশিল্প গড়ায় সহায়তা করতে শিল্প নগরী প্রতিষ্ঠাসহ বিভিন্ন বৈষয়িক ও সমর্থনমূলক সহায়তা প্রদান করে চলছে, তাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা বলে। বাংলাদেশে ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা বিসিক এ শিল্পের প্রসারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। তাদের এ পদক্ষেপ সময়ের পরিবর্তনে ব্যবসায় ও শিল্পের সম্প্রসারণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্দীপকে মুনীরের চাচা একজন শিল্পপতি। তিনি এমন একটি স্থানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে সরকার সকল অবকাঠামো গড়ে প্লট বুঝিয়ে দিয়েছে। স্বাধীনতা পূর্ববর্তী কাল থেকে বিসিক ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ায় সহায়তা করতে শিল্প নগরী প্রতিষ্ঠাসহ বিভিন্ন বৈষয়িক ও সমর্থনমূলক সহায়তা প্রদান করে। তাই মুনিরের চাচা যে সমিতির সহযোগিতায় শিল্প গড়েছেন তা মূলত বিসিক।