1 Answers

জাউদ্দীপকে তামিম তার চাচাকে বললেন, গ্রামীণ এলাকায় কিশোর অপরাধী বেশি। তখন চাচা বললেন, এটা তোমার ধারণাগত বিষয়। বিজ্ঞানভিত্তিক গবেষণায় তোমার এ ধারণা পাল্টে যেতে পারে। উক্ত আলোচনার সাথে পাঠ্যবইয়ে বৈজ্ঞানিক স্তরসমূহের মধ্যে সমস্যা নির্বাচনের সাথে সাদৃশ্য রয়েছে। আর এজন্যই তামিমের চাচা গবেষণার ক্ষেত্রে সমস্যা নির্বাচনের কথা বলেছেন।

বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম কাজ হলো গবেষণার জন্য বিষয় বা সমস্যা নির্বাচন। দৈনন্দিন জীবনে আমরা নানা ঘটনা প্রত্যক্ষ করি, নানা সমস্যার সম্মুখীন হই। এগুলোর কোনোটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে, কোনোটি করে না। যে সমস্ত ঘটনা বা বিষয় আমাদের কৌতূহলের উদ্রেক করে, আমরা সে সমস্ত ঘটনার কার্যকারণ সম্পর্ক সম্পর্কে জানতে আগ্রহী হই। আর এ সমস্ত ঘটনাবলিই গবেষণার উপযোগী। সমসাময়িক সমাজে সমস্যাটির পরিধি, গুরুত্ব, যৌক্তিকতা বিবেচনায় আনতে হবে। যেমন- কিশোর অপরাধী, মাদকাসক্তি ইত্যাদি গবেষণার বিষয় হতে পারে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যে কোন গবেষণা পরিচালনার প্রথম পর্যায় হলো সমস্যা নির্বাচন। তাই তামিমের চাচা সমস্যা নির্বাচনের কথা উল্লেখ করেছেন।

4 views

Related Questions