1 Answers

জনাব আসিফ বন্ধুর সহযোগিতায় যে স্বীকৃতি এনেছিলেন সেটা আসলে পেটেন্টের আইনগত অধিকার ছিল।

পেটেন্টের আইনগত অধিকার বলতে কোনোকিছুকে উদ্ভাবন বা আবিষ্কারের মাধ্যমে আইনগতভাবে সেটার স্বত্বাধিকারী হওয়াকে বোঝায়। মূলত পেটেন্ট হলো এক প্রকার মেধাসম্পদ।

উদ্দীপকটিতে জনাব আসিফ বন্ধুর সহযোগিতায় তার আবিষ্কার স্বত্বাধিকারী সংরক্ষণ করেছেন। যে কারণে তিনি ভবিষ্যতে আর্থিকভাবেও লাভবান হবেন। একজন আবিষ্কারক হিসেবে এ কাজটি করা আসিফ সাহেবের জন্য খুবই প্রয়োজন ছিল। এখন আসিফ সাহেব দেশের প্রচলিত পেটেন্ট আইনের মাধ্যমে তার আবিষ্কারের স্বত্ব সংরক্ষণ করেছেন। তার এ আবিষ্কার যদি কেউ নকল করে তাহলে তিনি দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধী বলে বিবেচিত হবেন। সুতরাং জনাব আসিফ বন্ধুর সহযোগিতায় যে স্বীকৃতি এনেছিলেন সেটা আসলে পেটেন্ট ছিল।

4 views

Related Questions