1 Answers

উদ্দীপকের জনাব জাহিদ রপ্তানি উন্নয়ন ব্যুরো হতে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান।

রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাকেই রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানিকার্যে দক্ষতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সহায়তায় রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করে। তাছাড়া এটি রপ্তানিকারকদেরকে রাষ্ট্রপতির বিশেষ পদক, রপ্তানি সনদ, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP -Commercial Important Person) সনদ ইত্যাদি প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের উৎসাহিত করে।

উদ্দীপকের জনাব জাহিদ, একজন চিংড়ি রপ্তানিকারক। তিনি ২০১২ সালে একটি সরকারি প্রতিষ্ঠান হতে সেরা রপ্তানিকারকের পুরষ্কার পেয়েছিলেন। রপ্তানি উন্নয়নে ঐ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারি প্রতিষ্ঠান হিসেবে রপ্তানির উন্নয়নে রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জাহিদ রপ্তানি উন্নয়ন ব্যুরো হতে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান।

5 views

Related Questions