1 Answers

উদ্দীপকে মি. জাহিদ কার্যবিভাজন সংগঠনের আদেশের ঐক্যের নীতি অনুসরণ করেছেন।

একজন কর্মীর আদেশদাতা হবে একজনমাত্র ব্যক্তি- এটা নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে।

উদ্দীপকে মি. জাহিদ একটি বৃহদায়তন উৎপাদন কারখানার উর্ধ্বতন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানটির কর্মীদের কাজ এমনভাবে ভাগ করলেন যাতে অধীনস্থ কর্মী সরাসরি একজনমাত্র নির্বাহীর অধীনেই কাজ করতে পারে। অর্থাৎ মি. জাহিদ সংগঠনের আদেশের ঐক্যের নীতি ব্যবহার করেন। এ নীতি অনুযায়ী একজন কর্মীর মাত্র একজন নির্দেশ প্রদানকারী ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে। একজনমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট সে জবাবদিহি করতে বাধ্য থাকবে। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে নির্দেশ পেলে একদিকে যেমন কাজে বিশৃঙ্খলা দেখা দেবে, অন্যদিকে কর্মীর মনোবল নষ্ট হয়ে যাবে। তাই বলা যায়, মি. জাহিদ কার্যবিভাজন সংগঠনের আদেশের ঐক্যের নীতির অনুসরণ করেছেন।

4 views

Related Questions