1 Answers

জনাব ইকবাল তার প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রত্যক্ষ যোগাযোগের নীতি অনুসরণ করেছেন।

বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে কোনোরূপ বিঘ্ন ছাড়া সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার নীতিকেই প্রত্যক্ষ যোগাযোগের নীতি বলে। সমন্বয়ের লক্ষ্যে প্রত্যেক বিভাগ ও উপবিভাগকে প্রত্যক্ষ যোগযোগের আওতায় আনা উচিত। প্রতিষ্ঠানের ক্রয়, উৎপাদন, বিক্রয়, অর্থ ইত্যাদি বিভাগের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ থাকলে নিজেরাই নিজেদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করে এগিয়ে যেতে পারে।

উদ্দীপকে জনাব ইকবাল একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কাজ পরিচালনা করেন এবং প্রতিটি বিভাগ ও কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেন। তিনি কোনো প্রকার সমস্যা ছাড়া প্রতিটি বিভাগ ও কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করেন। তাই বলা যায়, জনাব ইকবাল তার প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রত্যক্ষ যোগাযোগের নীতি অনুসরণ করেছেন।

4 views

Related Questions