1 Answers

উদ্দীপকে মিসেস নাহার সংগঠন কাঠামো তৈরিতে হেনরি ফেয়লের আদেশের ঐক্য নীতি অনুসরণ করেছেন।

একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক কর্মীকে আদেশ দেওয়াকে আদেশের ঐক্য বলা হয়।

উদ্দীপকে মিসেস নাহার একটা বড় প্রতিষ্ঠানের সফল এম.ডি। তিনি এমনভাবে সংগঠন কাঠামো তৈরি করেছেন যাতে কোনো কর্মীকেই একাধিক উর্ধ্বতনের সরাসরি অধীনে কাজ করতে না হয়। এতে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করে। অর্থাৎ তিনি আদেশের ঐক্য নীতি অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ নীতি অনুসরণ করে প্রত্যেক কর্মী একজনমাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। দ্বৈত অধীনতা বা দুজন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ পালন করবে আর কার আদেশ পালন করবে না এ ধরনের সমস্যায়' জড়িয়ে পড়তে পারে। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই মিসেস নাহার এ নীতি অনুযায়ী সংগঠন কাঠামো এমনভাবে তৈরি করেছেন যাতে কোনো কর্মীকেই একাধিক ঊর্ধ্বতনের অধীনে কাজ করতে না হয়। ফলে কর্মীরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করে। তাই বলা যায়, মিসেস নাহার আদেশের ঐক্য নীতি অনুসরণ করেছেন।

5 views

Related Questions