1 Answers
উদ্দীপকে চাঁদমুনির সমন্বয় ব্যবস্থাটি স্তর বিবেচনায় বাহ্যিক সমন্বয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের কাজের সাথে বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজের সমন্বয়কে বাহ্যিক সমন্বয় বলে।
উদ্দীপকে চাঁদমুনির মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টির জগতে এক অনন্য নাম। উক্ত প্রতিষ্ঠানটি দুধ ও চিনি সরবরাহকারীদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে। এতে করে বিভিন্ন বিরূপ পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য মিষ্টি বিক্রেতারা দুধ ও চিনি না পেলেও উক্ত প্রতিষ্ঠানটি সময়মতো কাঁচামাল পেয়ে থাকে। অর্থাৎ চাঁদমুনির মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানটি বাইরের পক্ষ থেকে দুধ ও চিনি সরবরাহ করে থাকে যা বাহ্যিক সমন্বয়ের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বাইরের ব্যক্তিদের সাথে কাজের সমন্বয় করে থাকে। এরূপ সমন্বয়ের দ্বারা প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে কাজের সমন্বয় করা হয়। তাই বলা যায়, চাঁদমুনির সমন্বয় ব্যবস্থা স্তর বিবেচনায় বাহ্যিক সমন্বয়।