1 Answers

উদ্দীপকে চাঁদমুনির সফলতায় কার্যকর সমন্বয় ব্যবস্থা অত্যন্ত জরুরি। সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকরী ভূমিকা রাখে। এটি ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়কে সফল হতে সহায়তা করে।

চাঁদমুনির প্রতিষ্ঠানটি নিয়মিতই চিনি ও দুধ সরবরাহকারীদের সাথে যোগাযোগ ও কাজের সমন্বয় করে থাকে। এর ফলে সরবরাহকারীরাও চাঁদমুনির মিষ্টান্ন ভাণ্ডারের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। হরতাল, অবরোধ থাকলে অন্য মিষ্টি বিক্রেতারা সাধারণত দুধ ও চিনির মতো সহায়ক পণ্যের সরবরাহ নিয়মিত পায় না। কিন্তু সুষ্ঠু সমন্বয় ব্যবস্থায় চাঁদমুনির প্রতিষ্ঠানটি সময়মতো কাঁচামাল পেয়ে থাকে।

নিয়মিত দুধ ও চিনির সরবরাহ থাকায় চাঁদমুনির প্রতিষ্ঠানটিতে কাজে মধ্যে ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে। এতে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। সুষ্ঠু কার্য পরিবেশও নিশ্চিত হয়। এতে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা সম্ভব হচ্ছে এবং সার্বিকভাবে কার্যকর সফলতা পাওয়া সম্ভব হচ্ছে বলে আমি মনে করি।

5 views

Related Questions