1 Answers
উদ্দীপকে উল্লিখিতি মিনা বাজারের জন্য সম্ভাব্য বিকল্প ব্যবস্থা হতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।
ব্যবসায়ে নতুন নতুন কৌশল প্রয়োগ ব্যবসায়ের সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যবসায়কে গতিশীল করার মাধ্যমে সফলতা অর্জনে সাহায্য করে।
উদ্দীপকে মিনা বাজার কর্তৃপক্ষ প্রথাগত যোগাযোগ ব্যবস্থার বিকল্প হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করার কথা ভাবছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মিনা বাজার কর্তৃপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারবে। আউটলেটগুলোর চাহিদা ও যোগানের সকল তথ্য সার্বক্ষণিকভাবে মূল সার্ভারে জমা হতে থাকবে। এতে করে মিনা বাজার' কর্তৃপক্ষ প্রয়োজনমতো সরবরাহকারীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। পণ্য ফুরিয়ে যাবার পূর্বেই সরবরাহকারীদের নিকট সংবাদ পৌছে যাবে। ফলে তারা পণ্য সরবরাহের উদ্যোগ নিবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মিনা বাজার কর্তৃপক্ষ সবসময় পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারবে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হওয়ায় দ্রুততার সাথে মিনা বাজার কর্তৃপক্ষ যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এভাবেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মিনা বাজার কর্তৃপক্ষ লাভবান হবে বলে আমি মনে করি।
সুতরাং বলা যায়, মিনা বাজারের জন্য সম্ভাব্য বিকল্প ব্যবস্থা হতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।