1 Answers
উদ্দীপকে কার্যকারণ সম্পর্ক প্রমাণে ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। খলিল সাহেব ব্যতিরেকী পদ্ধতির আর যে অনুপপত্তির সম্মুখীন হতে পারেন তা হলো-
কারণ হচ্ছে কয়েকটি শর্তের সমষ্টি; তাই একটিমাত্র শর্তকে সমগ্র কারণ বলে ধারণা করা চলে না। এ পদ্ধতির সাহায্যে অনেক সময় একটিমাত্র শর্তকেই কারণ বলে ধরে নেওয়া হয়। যেমন: লবণ দিলে তরকারিতে স্বাদ হয়, না দিলে স্বাদ হয় না; তাহলে লবণই স্বাদের কারণ। কিন্তু আসলে তা নয়, লবণ একটি শর্ত মাত্র। তরকারিতে স্বাদ উৎপন্ন করতে লবণ, হলুদ, পিঁয়াজ, মরিচ, জিরা ইত্যাদি একযোগে কাজ করে। এখানে একটিমাত্র শর্তকে সমগ্র কারণ. বলে ভুল করা এক প্রকার কার্যকারণ-সংক্রান্ত অনুপপত্তি।
কারণ হচ্ছে কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। তাই কোনো দূরবর্তী শর্তকে কোনো ঘটনার কারণ বা কার্য বলে ভুল করে বসি। যেমন: নেপোলিয়নের রাশিয়া অভিযানকে তার পতনের কারণ বলে ধারণা করলে এরূপ ভুল করা যায়। কেননা প্রকৃতপক্ষে, রাশিয়া আক্রমণের ফলে নেপোলিয়নের সেনাবাহিনী সরাসরি পরাজিত হয়নি। বরং যুদ্ধের ক্ষয়ক্ষতির ফলে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং দেশে রাজনৈতিক সংকট দেখা দেয়; সবকিছুর শেষে এক প্রচণ্ড গণবিক্ষোভের ফলে তার পতন ঘটে। কাজেই দেখা যাচ্ছে, রাশিয়া অভিযান নেপোলিয়নের পতনের এক দূরবর্তী শর্ত এবং শর্ত ঘটার পর আরও অনেক কিছু ঘটে যায়। ফলে এর কারণ বলে ভুল করা একপ্রকার কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি।