1 Answers

উদ্দীপকে বর্ণিত ইমরান সাহেব বিচ্যুতিমূলক আচরণ করেছেন। তার বিচ্যুত আচরণের সম্ভাব্য কারণগুলো 'আমি নিচে উল্লেখ করছি-

প্রতিটি প্রাণীর মধ্যেই জৈবিক তাড়না কাজ করে। এ জৈবিক তাড়নাগুলোকে সহজাত প্রবৃত্তিও বলা হয়ে থাকে। এ তাড়নাগুলো সমাজের নিয়ম-নীতি মেনে চলতে চায় না। ফলে জৈবিক তাড়না ও সমাজের নিয়ম-নীতির মধ্যে একটা সংঘাতের সৃষ্টি হয়। অর্থাৎ সামাজিক রীতি-নীতিগুলো মানুষের জৈবিক তাড়নাকে নিয়ন্ত্রণে রাখতে চায়। পক্ষান্তরে জৈবিক তাড়নাগুলো সামাজিক রীতি-নীতিকে মেনে নিতে চায় না। মার্টন বলেন, সমাজের অধিকাংশ মানুষই তাদের জৈবিক তাড়নাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তাই লক্ষ করা যায়, সমাজের অধিকাংশ মানুষই বিচ্যুত আচরণ করে না। কিন্তু কিছু সংখ্যক মানুষ জৈবিক তাড়নাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় না। ফলে ঐ সকল ব্যক্তিই সমাজে বিচ্যুত আচরণকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকে। উদ্দীপকে বর্ণিত ইমরান সাহেবের বিচ্যুতিমূলক আচরণের জন্যেও জৈবিক তাড়না একটি সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া প্রতিকূল সামাজিক পরিবেশ, সুষ্ঠু সামাজিকীকরণের অভাব এবং জটিল ও দ্রুত পরিবর্তনশীল সমাজব্যবস্থাও ইমরান সাহেবের উন্ড আচরণের সম্ভাব্য কারণ হতে পারে। পরিশেষে বলা যায়, উপরোক্ত কারণসমূহ ইমরান সাহেবের বিচ্যুতিমূলক আচরণের জন্য দায়ী।

4 views

Related Questions