1 Answers

উদ্দীপকে জাহিদ মিল স্থাপনে মূলধন প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

ব্যবসায় উদ্যোগকে বাস্তবে রূপদান করতে হলে প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ মূলধন। অনুকূল অর্থনৈতিক পরিবেশে মূলধন প্রাপ্তি সহজ, যা ব্যবসায় উন্নয়নে সহায়ক।

জাহিদ একজন কর্মঠ শিক্ষিত তরুণ। তিনি তার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি টেক্সটাইল মিল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। টেক্সটাইল স্থাপন ও পরিচালনার জন্য তার মূলধন প্রয়োজন হয়। তাই তিনি মূলধন সংগ্রহের জন্য ব্যাংকে আবেদন করেন। কিন্তু জাহিদের ব্যবসায় নতুন হওয়ায় ব্যাংক মনে করে এ ব্যবসায়ে ঝুঁকি বেশি। তাই ব্যাংক তাকে ঋণ প্রদানে অসম্মতি জানায়। ব্যাংক কর্তৃপক্ষের এরূপ মনোভাব জাহিদের ব্যবসায় স্থাপনে বাধা সৃষ্টি করে। সুতরাং বলা যায়, জাহিদ মিল স্থাপন করতে গিয়ে মূলধনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

5 views

Related Questions