1 Answers

অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি না মানায় মি. রহমানকে নানাবিধ সমস্যায় সম্মুখীন হতে হয়।

তারল্য ও মুনাফা নীতি অনুসারে প্রতিষ্ঠানকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করা আবশ্যক। দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য যেমন নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করাও প্রয়োজন।

উদ্দীপকের মি. রহমান কাঁচামালের মূল্য কম হওয়ায় অধিক মুনাফার আশায় তিনি কোম্পানির মোট মূলধনের প্রায় সম্পূর্ণ অর্থ দিয়ে কাঁচামাল কিনে রাখেন। ফলে প্রতিষ্ঠানটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ প্রতিষ্ঠানটি নগদ অর্থ সংকটে ভোগে।

উদ্দীপকের মি. রহমান যদি তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রেখে চলতি সম্পত্তিতে বিনিয়োগ করত তবে তাকে তারল্য সমস্যার সম্মুখীন হতে হতো না। কারণ তারল্য ও মুনাফা নীতি অনুযায়ী প্রতিষ্ঠান এমনভাবে আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে যেন সকল ধরনের দেনা-পাওনা যথাসময়ে পরিশোধ করা যায় আবার বিনিয়োগও কাম্য পরিমাণ হয়। সুতরাং, বলা যায়, অর্থায়নে তারল্য ও মুনাফা নীতি না মানায় মি. রহমানকে সমস্যার সম্মুখীন হতে হয়।

5 views

Related Questions