1 Answers

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিটি হলো শুষ্ক মৌসুমে অনাবৃষ্টির ফলে সৃষ্ট দুর্যোগ খরা।

বাংলাদেশে ফসল উৎপাদনে খরা অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের কারণে যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। ফসলের বৃদ্ধি পর্যায়ে গড় বৃষ্টিপাতের অভাবে মাটিতে পানিশূন্যতা সৃষ্টি হয়। কম বৃষ্টিপাত ও অধিক হারে মাটি থেকে পানি বাষ্পীভূত হওয়ার ফলে কৃষিক্ষেত্রে খরার প্রভাব দেখা দেয়। দেশে প্রতি বছর ৩০-৪০ লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরায় কবলিত হয়ে থাকে। খরার ফলে সামগ্রিকভাবে ফসলের বৃদ্ধি কমে যায়।

আমাদের দেশে আমন ধান বৃষ্টির পানির ওপর নির্ভর করে চাষ। করা হয়। বিশেষ করে ধানের ফুলধারণ পর্যায় ও দানা গঠনের সময় খরার ফলে উচ্চ ফলনশীল রোপা আমনের ২০-৫০% ফলন ঘাটতি হয়। এভাবে ধানের ফলন কম হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসের কম বৃষ্টিপাত বোনা ও রোপা আমন ধানের উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও আলু ফসলের চাষকে দেরি করিয়ে দেয়। শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা হ্রাস পায়, পানির স্তর নিচে নেমে যায়। এতে জমির জন্য সেচের পানির অভাব দেখা যায়। 

অতএব, উল্লিখিত পরিস্থিতি অর্থাৎ খরা আমাদের দেশের ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে।

5 views

Related Questions