1 Answers

উদ্দীপকের রাদিতা ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন।

ফুল চাষ অত্যন্ত লাভজনক। বিভিন্ন উৎসবে ও অনুষ্ঠানে ফুলের চাহিদা ব্যাপক হওয়ায় দিনে দিনে এই ফুলের চাষ বাড়ছে। ফুল বিক্রি করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় বলে আত্মকর্মসংস্থান ও নগদ আয়ের উৎস হিসেবে এই চাষ করা হয়। ফুলের নির্যাস থেকে পারফিউম, সেন্ট, আতর ইত্যাদি তৈরি হয়। ফলে নতুন নতুন শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া ফুল তার সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমান জনপ্রিয়। তাই ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া ফুল চাষের উপযোগী। বিভিন্ন ফুল কন্দ ও কলমের মাধ্যমে বংশবিস্তার করে বলে ফুল চাষে অধিক ব্যয়ের প্রয়োজন হয় না। ফুলের পরিচর্যাও অনেক সহজ। খুবই কম পোকামাড়ক ও রোগ দ্বারা আক্রান্ত হয়। ফলে বালাইনাশকের জন্য অধিক ব্যয়ের প্রয়োজন হয় না। তাই উৎপাদন খরচ কম হয়।

অতএব, ফুলে অন্য ফসলের তুলনায় ক্ষতির পরিমাণ কম থাকে বলে চাষের ব্যবসা অত্যন্ত যথার্থ।

7 views

Related Questions