1 Answers
উদ্দীপকে ইঙ্গিকৃত বিবাহ তথা সরোরেট বিবাহ ব্যতীত বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের বিবাহ প্রচলিত আছে। পাত্র-পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ তিন প্রকার যেমন- একক বিবাহ, বহু বিবাহ ও গোষ্ঠীগত বিবাহ। একক বিবাহে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে সংঘঠিত হয় কিন্তু বহু বিবাহে একজন পুরুষের সাথে যখন একাধিক মহিলা কিংবা একজন মহিলার সাথে একাধিক পুরুষের বিবাহ সংঘটিত হয় তখন তাকে বহু বিবাহ বলে। আর একাধিক পুরুষের সাথে একাধিক মহিলার বিবাহকে বলে গোষ্ঠীগত বিবাহ।
পাত্র-পাত্রীর পরিচিতির ভিত্তিতে চার প্রকার বিবাহ রয়েছে যেমন- লেভিরেট, সরোরেট, সমান্তরাল কাজিন ও বিষম কাজিন বিবাহ। লেভিরেট প্রথায় কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করে কিন্তু সরোরেট প্রথায় কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে। আবার চাচাতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘঠিত বিবাহকে সমান্তরাল কাজিন বিবাহ বলে এবং মামাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে বিষম কাজিন বিবাহ বলে।
এছাড়া পাত্র-পাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ দু' প্রকার যেমন- বন্দোবস্তু বিবাহ ও রোমান্টিক বিবাহ। বন্দোবস্ত বিবাহের ক্ষেত্রে পুত্র-কন্যার অভিভাবকেরা পাত্র-পাত্রী মনোনয়ন করে কিন্তু রোমান্টিক বিবাহে পাত্র-পাত্রীর স্বাধীন ইচ্ছায় বিবাহ সম্পাদিত হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আমাদের দেশে বিভিন্ন ধরনের বিবাহ ব্যবস্থার প্রচলন রয়েছে।