1 Answers

উদ্দীপকের চাষকৃত ফসলটি হলো ডাল।

ডাল বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ আমিষসমৃদ্ধ খাদ্য উপাদান। যেখানে মাংসে ১০-১২% আমিষ থাকে সেখানে প্রজাতিভেদে ডালে ২০-৩০% আমিষ থাকে।

ডালের খোসা ও ভুসিতে ভিটামিন 'এ' ও 'ডি' এর পরিমাণ অনেক বেশি। পাশাপাশি ডালে যথেষ্ট পরিমাণে লাইসিন নামক অ্যামাইনো এসিড বিদ্যমান যা সহজপাচ্য। এছাড়া ডাল ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন 'বি' ও 'সি' এর সহজলভ্য উৎস। ফসল চাষের একটি ব্যয়বহুল খাত হলো সার প্রয়োগ। ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে এই ব্যয়ভার অনেক কম। কারণ, ডাল ফসল রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার সাহায্যে প্রতি হেক্টর জমিতে ১৫০-২০০ কেজি নাইট্রোজেন সংযোজন করে। ফলে ইউরিয়া সারের ব্যবহার হ্রাসের পাশাপাশি জমির উর্বরাশক্তি বাড়ায় ও মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে। ডাল ফসল প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায়। অন্যান্য ফসলের সাথে সাথি ফসল হিসেবে চাষ করা যায়। কম পরিচর্যা ও স্বল্প সেচে এর ভালো ফলন পাওয়া যায়। ফসলটি ধাপে ধাপে পরিপক্ক হতে থাকে বলে ধাপে ধাপে সংগ্রহ করতে হয়। ফলে দীর্ঘ সময় যাবৎ ফলন পাওয়া যায়। ডালের গাছ গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। এমনকি সবুজ সারও তৈরি করা যায়।

অর্থাৎ, দেশের জনগণের পুষ্টি স্বল্পতা দূর করতে, মাটির হারানো উর্বরাশক্তি ফিরে পেতে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করতে ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ডালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

5 views

Related Questions