1 Answers
সারি ফসল চাষের জন্য নালা পদ্ধতিটি বিশেষ উপযোগী।
যে সকল ফসল সারিবদ্ধভাবে চাষ করা হয় সেগুলো সারি ফসল। যেমন-আখ, তুলা, গোল আলু, চিনাবাদাম, কলা, পেঁপে, আনারস, তামাক, সবজি ফসল ইত্যাদি। সারিতে বপন বা রোপণ করা ফসলের সারি বরাবর অগভীর নালা করে সেচ দেওয়া হয়।
নালা পদ্ধতিতে প্রধান নালা হতে পানি শাখা নালায় সরবরাহ করা হয়। এই পদ্ধতিতে দুই সারির মধ্যবর্তী স্থানে প্রায় সমোন্নত ভূমি অথবা জমির ঢালের আড়াআড়িভাবে নালা তৈরি করা হয়, যাতে উভয় পাশের ফসল পানি নিতে পারে। নালা পদ্ধতিতে সমস্ত জমিতে সমভাবে সেচ দেওয়া যায়, পানির অপচয় কম হয়, পানি নিয়ন্ত্রণ সহজ হয়, জলাবদ্ধতা সৃষ্টি হয় না এবং মাটির ক্ষয় রোধ হয়। তাই নালা পদ্ধতি সারি করে লাগানো ফসলের জন্য বিশেষ উপযোগী। তবে এ পদ্ধতিতে কিছু অসুবিধাও পরিলক্ষিত হয়। এ পদ্ধতিতে খরচ ও সময় বেশি লাগে। নালা তৈরির জন্য অধিক জমি নষ্ট হয়। আবার ঢালু জমিতে সেচ দেওয়া যায় না।
পরিশেষে বলা যায়, সারি ফসলে কার্যকরভাবে সেচ প্রদানের জন্য নালা পদ্ধতিটি বিশেষভাবে উপযোগী।