1 Answers

উদ্দীপকের পদ্ধতিটি হলো টিনজাতকরণের মাধ্যমে মাছ সংরক্ষণ। টিনজাত করে ৩-৪ বছর পর্যন্ত মাছ সংরক্ষণ করা গেলেও সব ধরনের মাছের জন্য পম্পতিটি উপযোগী নয়।
ক্যানিং যা টিনজাতকরণ পদ্ধতিতে উচ্চতাপে বায়ুশূন্য অবস্থায় ২৫০০ ফা. বা ১২০° সে. তাপমাত্রায় ৫০-৬০ মিনিট ধরে মাহকে জীবাণুমুক্ত করা হয়। তাই যেসব প্রজাতির মাছের পেশির গঠন উচ্চ তাপমাত্রায় ঠিক থাকে শুধুমাত্র সেসব মাছকেই ক্যানিং করে সংরক্ষণ করা হয়। সেজন্য বেশি চর্বিযুক্ত বা একেবারে কম চর্বিযুক্ত মাছ ক্যানিং বা টিনজাতকরণ করা হয় না। সাধারণত যেসব মাছের চবি মাছের দেহের ওজনের ৭-১৫% এর মধ্যে থাকে সেগুলো টিনজাতকরণের জন্য উত্তম। এখন পর্যন্ত শুধু সামুদ্রিক মাছেরই, যেমন- টুনা, ম্যাকেরেল, পিলটার্ড, সার্ডিন, স্যামন প্রভৃতি প্রজাতির মাছ টিনজাত করতে দেখা যায়। এ পদ্ধতিতে ব্যবধৃত টিনের কৌটার অভ্যন্তরে মাখন বা রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া হয় যাতে সংরক্ষণ ভালো হয়। সুতরাং, উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন মাছ ব্যতীত সব ধরনের মাছের সংরক্ষণের জন্য ক্যানিং বা টিনজাতকরণ পদ্ধতি উপযোগী নয়।

5 views

Related Questions