1 Answers
উদ্দীপকে বর্ণিত জহির আগে যৌথ পরিবারে বসবাস করছিল। কারণ যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা- দাদিসহ অন্যান্য সদস্য একত্রে বসবাস করে। বর্তমান আধুনিক সময়ে যৌথ পরিবার দিন দিন সংকুচিত হচ্ছে। অনেক বাবা-মা মনে করেন, এর কারণ নিম্নরূপ-
যৌথ পরিবারে সন্তানদের পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। সেজন্যে তারা অণু বা একক পরিবার গঠন করছেন। ফলে যৌথ পরিবার দিন দিন সংকুচিত হচ্ছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে বর্তমানে শহরে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্যে অনেকে চাকরির কারণে বাধ্য হয়েই যৌথ পরিবার ভেঙে শহরে অণু পরিবার গঠন করছে। তাছাড়া বিলাসবহুল জীবনযাপন এবং আধুনিক জীবনের প্রত্যাশায় অনেকে অণু পরিবার গঠন করে, এর ফলেও যৌথ পরিবার সংকুচিত হয়ে যাচ্ছে।
এছাড়াও নাগরিক জীবনের নানামুখী সুযোগ-সুবিধা কিংবা কর্মসংস্থানের জন্যে অনেকে শহরে আসে এবং যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করে। অনেক সময় যৌথ পরিবারে স্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব-কলহ লেগেই থাকে। এসব পরিস্থিতি থেকে মুক্তির আশায় অনেকে যৌথ পরিবার থেকে নিজেদের আলাদা করে একক পরিবার গঠন করে।
সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে এবং উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি যে, আধুনিক জীবনযাপন এবং নগর জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধাই যৌথ পরিবারকে সংকুচিত করছে।