1 Answers

উদ্দীপকে উল্লিখিত জমিলের পুকুরে মাছ খাবি খায়, পোনার পরিমাণ কম এবং মাছের শ্বাসকষ্ট হয়ে মাছ মারা যেতে থাকে। মাছের এসব সমস্যার কারণ হলো পুকুরে অক্সিজেনের অভাব এবং রাক্ষুসে মাছের প্রাদুর্ভাব।

পুকুরের তলায় অতিরিক্ত কাদার উপস্থিতি, জৈব পদার্থের পচন, বেশি সার প্রয়োগ, ঘোলাতু, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হয় এবং এ সমস্যা দেখা যায়। এর ফলে নাইলোটিকা মারা যায়। অক্সিজেনের অভাবে মৃত মাছের মুখ 'হা' করা থাকে। অতিরিক্ত সবুজ শেওলা উৎপাদনের ফলে এ সমস্যা দেখা যায়। এর ফলে মাছের শ্বাসকষ্ট হয় ও মাছ পানির উপর খাবি খেতে থাকে।

বৃষ্টি ধোয়া পানি পুকুরে প্রবেশ করলে পানি ঘোলাটে হয়ে যায়। পুকুরের পাড়ে ঘাস না থাকলে এমনটি হয়। এর ফলে পানিতে সূর্যের আলো ঢুকে না, মাছের ফুলকা নষ্ট হয়ে যায় ও প্রাকৃতিক খাদ্য কমে যায়। এছাড়া রাক্ষুসে মাছ যেমন- চিতল, শোল, টাকি, গজার এবং মাছের জন্য ক্ষতিকর প্রাণী যেমন- সাপ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি মাছকে খেয়ে ফেলে। ফলে পোনার পরিমাণ কমতে থাকে।
উপর্যুক্ত কারণে জমিলের পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, পোনা কমে যায় এবং পুকুরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। 

5 views

Related Questions