1 Answers
উদ্দীপকে উল্লিখিত সজলের মুরগি রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। সজল নিজে এবং আশেপাশের সবাই রাসায়নিক ও জৈব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় আর কোনো মুরগি এ রোগ দ্বারা আক্রান্ত হয় নি।.
রাণীক্ষেত একটি ভাইরাসঘটিত রোগ যার কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অন্যান্য মুরগি আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত হলে এর কোনো চিকিৎসা বা প্রতিকার নেই। তাই এ রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে হলে কিছু জৈব ও রাসায়নিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়। জৈব প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন- জীবাণু প্রবেশ প্রতিরোধ করা, সুস্থ মুরগিকে পৃথক করা, মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলা। আর রাসায়নিক ব্যবস্থা হলো টিকা প্রদান করা।
উদ্দীপকের সজল ও তার আশেপাশের সবাই দ্রুত এ সকল প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় আক্রান্ত মুরগি থেকে রানীক্ষেত রোগটি অন্য মুরগিতে ছড়াতে পারে নি। ফলে তারা ক্ষতি থেকে রক্ষা পায়।