1 Answers

উদ্দীপকের জুলহাসের গাভির ক্ষুরা রোগ হয়েছে। প্রাণী ডাক্তার গাভির লক্ষণ দেখে এই রোগটির কথা নিশ্চিত করেন।

বিভক্ত ক্ষুরাবিশিষ্ট পশুর অত্যন্ত ছোঁয়াচে তীব্র প্রকৃতির ভাইরাসজনিত রোগের মধ্যে ক্ষুরা রোগ অন্যতম। বাংলাদেশে গরুতে এ রোগের তীব্রতা অত্যধিক এবং মড়ক আকারে দেখা যায়। সকল বয়সের গরু ক্ষুরা রোগে আক্রান্ত হতে পারে। প্রাপ্ত বয়স্ক অপেক্ষা বাছুর এ রোগে অধিক সংবেদনশীল। ক্ষুরা রোগ প্রতিরোধের কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই রোগের অন্য গরুতে সংক্রমন প্রতিহত করা যায়। নিম্নে তা দেওয়া হলো-

  • প্রথম ৬ মাস বয়সে পশুকে টিকা দিতে হবে। পরে প্রতি বছর একবার করে টিকা দিতে হবে।
  • সুস্থ পশুকে পৃথক রাখতে হবে।
  • পশুর মল, রক্ত ও মৃতদেহ মাটির নিচে পুঁতে ফলতে হবে।
  • পরিষ্কার-পরিচ্ছন্ন জীবাণুমুক্ত শুকনা স্থানে লালন-পালন করতে হবে।

 

উপরোক্ত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করলে ক্ষুরা রোগের প্রাদুর্ভাব অন্য গরুতে দেখা দিবে না।

5 views

Related Questions