1 Answers

অনিকের খামারে সংক্রমিত রোগটি হলো বার্ড ফ্লু। একই ফার্মের বা কাছাকাছি এক পাখি হতে অন্য পাখিতে সংস্পর্শের মাধ্যমে এ রোগ ছড়ায়। মুরগির খামারের যন্ত্রপাতি, সরঞ্জাম, জিনিসপত্র ও মানুষের সাহায্যে জীবাণুগুলো বাতাসের সাথে স্থানান্তর হয় ও রোগের বিস্তার ঘটে। বার্ড-ফ্লু এর চিকিৎসা হিসেবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে-

১. সময়মতো টিকা প্রদান ও আক্রান্ত এলাকা পরিষ্কার করে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। 

২. সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি আলাদা করতে হবে। 

৩. আক্রান্ত মুরগি মেরে মাটির নিচে পুঁতে বা পুড়ে ফেলতে হবে। 

৪. রোগের আক্রমণ, সংক্রমণ ও প্রাদুর্ভাব সম্পর্কে নিয়মিত খবর রাখতে এবং জৈব নিরাপত্তামূলক (Biosecutiry) ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আক্রান্ত হওয়ার পর কোনো চিকিৎসা বা প্রতিকার নেই। তাই সময়মতো রোগের প্রাদুর্ভাব বুঝতে পারলে ও আক্রান্ত হবার পর সঠিক ব্যবস্থা গ্রহণ করলে বার্ড-ফ্লু রোগে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

5 views

Related Questions