1 Answers

উদ্দীপকের গরুটি ওলান প্রদাহ বা ওলান পাকা রোগে ভুগছে। অধিক দুধ উৎপাদনকারী গাভির এ রোগ বেশি হয়। অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে বাসস্থান, ময়লা হাতে দুধ দোহন, বাঁটে বা ওলানে আঘাত, ওলানে দুধ জমাট বেঁধে থাকা প্রভৃতি কারণে রোগজীবাণু দ্বারা সংক্রমিত হয়ে এই রোগ সৃষ্টি হয়। Escherichia coli, Corynebacterium bovis, Staphylococcus sp. প্রভৃতি জীবাণু এ রোগের জন্য দায়ী। লক্ষণ: ওলান গরম ও লাল হয়ে ফুলে যায়। ব্যথার জন্য গাভি ওলানে হাত দিতে দেয় না। দেহের তাপমাত্রা বেড়ে যায়, (১০৫-১০৭° ফা.)। দুধ ছানার মতো হয়ে যায়, সাথে রক্তও বের হতে পারে। ওলান শক্ত হয়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়।

চিকিৎসা ব্যবস্থা: পশুকে নরম ও পরিষ্কার বিছানায় থাকার ব্যবস্থা করে দিতে হবে। নিয়মিত ওলানের দুধ দোহন করতে হবে এবং বাছুরকে খাওয়াতে হবে। ওলানের সমস্ত দুধ বের করে বাঁটের ছিদ্র পথে ওষুধ প্রয়োগ করতে হবে। বাঁটের মুখ বন্ধ হয়ে গেলে টিটসাইফন দ্বারা বাঁটের মুখ পরিষ্কার করতে হবে। গবাদিপশু ওলান প্রদাহ রোগে আক্রান্ত হলে উপরে বর্ণিত চিকিৎসা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা নিরাময় করা যায়।

5 views

Related Questions